আবাসন অ্যাকাউন্ট মুছে ফেলা
সর্বশেষ হালনাগাদ: ১৫ নভেম্বর ২০২৬
অ্যাপ থেকে মুছে ফেলুন (তাৎক্ষণিক)
- ভাড়াটিয়া: অ্যাপে লগইন করুন → উপরের প্রোফাইল আইকন → “অ্যাকাউন্ট মুছে ফেলুন”।
- বাড়িওয়ালা: অ্যাপে লগইন করুন → মেনু → সেটিংস → “অ্যাকাউন্ট মুছে ফেলুন”।
- পাসওয়ার্ড দিয়ে ও “মুছে ফেলুন” লিখে নিশ্চিত করুন।
লগইন করতে না পারলে
আপনার নিবন্ধিত মোবাইল নম্বর উল্লেখ করে abashon.com.bd@gmail.com-এ ইমেইল করুন। পরিচয় যাচাইয়ের পর ৭ কার্যদিবসের মধ্যে অ্যাকাউন্ট মুছে ফেলা হবে।
যা মুছে যায়
- লগইন ও পাসওয়ার্ড, মোবাইল নম্বর ও ইমেইল
- NID নম্বর ও ছবি, প্রোফাইল ছবি, ঠিকানা, পেশা, জরুরি যোগাযোগ
- আপনার পাঠানো বার্তা ও সংযুক্ত ছবি, নোটিফিকেশন, ফোনের পুশ টোকেন
- বাড়িওয়ালার ক্ষেত্রে: ব্যাংক/মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট; সব বিল্ডিং বন্ধ হয়ে যায়
যা সংরক্ষিত থাকে
হিসাব ও কর সংক্রান্ত আইন মানতে বিল ও পেমেন্টের রেকর্ড (নামের সংক্ষিপ্ত রূপ, পরিমাণ, তারিখ) সর্বোচ্চ ৬ বছর সংরক্ষিত থাকতে পারে, যাতে অপর পক্ষ (বাড়িওয়ালা বা ভাড়াটিয়া) তাঁদের রসিদ ও হিসাব দেখতে পান। এই রেকর্ড কোনো লগইনের সাথে যুক্ত থাকে না।